Main Menu

আরো ৫শ মেট্রিক টন চাল, ২৩ লাখ টাকা পেল সিলেট

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে বর্তমান সংকটময় সময়ে সিলেটে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। নতুন করে সিলেটের সকল উপজেলায় ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন।

Manual2 Ad Code

আজ শুক্রবার তিনি জানান, সর্বশেষ দুই দফায় আড়াই শ’ মেট্রিন টন করে ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে। এছাড়া ১০ লাখ ও ১৩ লাখ করে সর্বশেষ দুই দফায় দেওয়া হয়েছে নগদ ২৩ লাখ টাকা।

Manual2 Ad Code

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১ তারিখে সিলেটের জন্য নগদ ৬ লাখ ৬০ হাজার টাকা ও ২০০ মেট্রিন টন চাল বরাদ্দ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২ এপ্রিল নগদ ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিন টন চাল বরাদ্দ করা হয়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code