১৩ লাখ টাকা ও ২৫০মেট্রিক টন চাল পেল সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় আরও ১৩ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পেল সিলেট। এরমধ্যে সিলেট নগরীতে ৭০ মেট্রিক টন ও জেলায় ১৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম উদ্দিন।
তিনি বলেন, সিলেট নগরীতে নগদ টাকার মধ্যে ১০ লাখ টাকা ত্রাণ হিসেবে আর ৩ লাখ টাকা শিশু খাদ্য কেনায় খরচ করা হবে। আর নতুন বরাদ্দ পাওয়া অর্থ ও চাল সিলেট সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের অনুকূলে এই বরাদ্দ দিয়ে মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বরাদ্দ পত্রে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।
শিশু খাদ্য ক্রয়ের শর্তাবলীতে বলা হয়, শিশু খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিসহ সংশ্লিষ্ট সকল বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিফলন করতে হবে। জিটুজি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুঁড়া দুধ চলমান কাজে ত্রাণসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুরি ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed