গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক পোষ্ট এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারের সদর থেকে একজনকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত আব্দুল কাইয়ুম (৩৯) মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের মৃত-আব্দুল ওয়াহিদের পুত্র।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর থানাধীন উত্তর মুলাইম এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র্যাব- ৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক পোষ্ট এবং শেয়ারের মাধ্যমে জনমনে সরকারের ভাবর্মুতি ক্ষুন্ন ও অবমাননা করাসহ আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করার অপরাধে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধে প্রাণ গেল দর্জির
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে মো.Read More
কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীRead More



Comments are Closed