Main Menu

মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে সিরাজ মিয়া (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাহজানপুর ইউনিয়নের পরমাননন্দপুর গ্রামের সাজুদ্দি মিয়ার ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

সিরাজ মিয়ার ভাগ্নে আবু কালাম মিয়া জানান, সিরাজ মিয়া গরুর খাবারের জন্য ঘাস কাটতে নোয়াহাটি ও পূর্ব আন্দিউড়ার মধ্যবর্তী বিলে যান। ঘাস কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed