চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে শুক্রবার আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
৬৫ বছর বয়সী ওই বৃদ্ধর বাড়ি নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হল।
মৃত ব্যক্তি নৈশ প্রহরীর চাকরি করতেন। তার মৃত্যুর খবরে ওই এলাকার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী জানান, বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি ১৪ এপ্রিল থেকে বিআইটিআইডিতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে মারা গেছেন।
এদিকে নগরীর বায়োজিদ থানার আরেফিন নগরে এই বৃদ্ধার দাফনের প্রস্তুতি নিয়েছে আল মানাহিল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
ফাউন্ডেশনের পরিচালক শিহাব উদ্দিন জমির উদ্দিন জানান, করোনা আক্রান্ত মৃত রোগীর দাফনের ব্যবস্থা করার জন্য তিনটি অ্যাম্বুলেন্স এবং ২০ সদস্যের একটি প্রশিক্ষিত টিম গঠন করা হয়েছে। গতকাল এ টিম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ নিয়েছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed