কমলগঞ্জে তুলা কারখানায় আগুন, ব্যাপক ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুলাধুনার কারখানায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবী।
জানা গেছে, ভানুগাছ বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলাধুনার মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত ঘটে এবং তা দ্রত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্টস সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও কারখানা মালিক নিশ্চিত করেন।
ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক দিন ধরেই কারখানা বন্ধ ছিল।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, আগুনে পড়ে যাওয়া কারখানা মালিককে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed