Main Menu

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে ও শব্দে অনেকেই ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন বাইরে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টা ৪৩ মিনিটেে আকস্মিক কেঁপে উঠে নগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

সিলেট আবহওয়া অফিসের কর্মকর্তা ওমর তালকুদার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের জাফলং থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৩.৬। এটি ছোট আকারের ভূমিকম্প। এর স্থায়িত্ব ছিলো মাত্র ১ সেকেন্ড। এতে কোথাও কেনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজনরা বিভিন্ন স্ট্যাটাস দিতে শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদদের মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নগরের লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

Share





Related News

Comments are Closed