ডোমারে ৬ মোটরসাইকেল আরহীকে জরিমানা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে দুই লাইব্রেরী ও ছয় মোটরসাইকেল আরহীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ডোমার বাজারে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ওই জরিমানা করেন।
পুলিশ জানায়, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় আলাউদ্দিন লাইব্রেরী ও বিচিত্রা বিপনী দোকানে পাঁচ শত টাকা করে এক হাজার টাকা জরিমান করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ছয় জন মোটরসাইকেল আরহীকে প্রত্যেককে পাঁচ শত টাকা করে জরিমানা করা হয়।
এসময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় ও সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed