বিশেষ ব্যবস্থায় সাংবাদিকদের করোনা পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিকদের কারও নভেল করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ দেখা দিলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে সীমিতসংখ্যক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
ড. হাছান বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোন সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
হাছান মাহমুদ বলেন, ‘জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন।’
সেই সঙ্গে সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed