Main Menu

মাধবপুরে পিকআপ চাপায় স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে ডিম বোঝাই পিকআপ ভ্যানের চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাহেদ মিয়া উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেনির ছাত্র।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান- সোমবার সকালে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যাট সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় পৌঁছলে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া স্কুলছাত্র সাহেদ মিয়াকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে, স্কুলছাত্র সাহেদকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি প্রায় তিন কিলোমিটার দূরে শাহপুর এলাকায় পৌঁছে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে চায়ের দোকানে থাকা এক ব্যক্তি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed