খাটিয়া না পেয়ে বাবা-ভাইয়ের কাঁদে যুবকের লাশ!
হাসান আহমদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে এক শ্রমিক মারা যান। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহের ফলাফলে করোনা উপসর্গ ছিলনা বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। তবে এখনো স্থানীয়ভাবে ফলাফল এসে পৌছেনি।
২২ বছর বয়সি ওই যুবক নরসিংদীতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। মৃত্যুর পর পরই ওই যুবকের পরিবারসহ তার পাড়া এবং তার লাশ দেখতে আসা দোয়ারাবাজার সদরের মাঝেরগাঁও গ্রামের দুই স্বজন পরিবারকে লকডাউনে রেখেছে প্রশাসন।
তবে এ ঘটনায় সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মুসলিম রীতি-নীতি অনুযায়ী লাশ দাফন নিয়ে। নিহতের দুই ভাই ও বাবা লাশ বহনের জন্য মসজিদের খাটিয়া চেয়েও পাননি। মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের অনুমতি না মিলায় খাটিয়া ছাড়াই দুই ভাই ও বাবা শাদা কাফনে মোড়ানো হতভাগ্য যুবকের মরদেহ কাধে তুলে গোপনে কবরস্থ করেছেন।
এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংকটে মানুষের অনুভূতি লোপ পাওয়ায় বিষ্ময় প্রকাশ করেছেন মানবিক মানুষেরা। তবে মরদেহ দাফনের সময় থানা পুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তারা গ্রামের মানুষের ক্ষোভের মুখে অসহায় ছিলেন বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, আমরা মরদেহ দাফনের সময় উপস্থিত ছিলাম। তবে গ্রামের লোকজন মসজিদের খাটিয়া লাশ বহনে ব্যবহারের অনুমতি না দেওয়ায় ভাই ও বাবা কাধে নিয়ে লাশ দাফন করেছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিনে বলেন, আমরা বুধবার নমুনা পাঠিয়েছি। তবে এখনো আমাদের হাতে এসে ফলাফল পৌছেনি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed