সিলেটে শবে বরাতের রাতে প্রবাসী যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র শবে বরাতের রাতে সিলেটে একটি খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এসএমপির জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমদ (২৪) ওই গ্রামের আব্দুল মানিকের ছেলে । তিনি ৩-৪ মাস আগে কাতার থেকে দেশে আসেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশের নদী তীরে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ফাহিম করোনাভাইরাসের কারণে আর কাতার ফিরতে পারেনি। পরিবারের চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম।
থবর পেয়ে মহানগরের জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ।
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান ওসি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed