২৪ ঘণ্টা চিকিৎসা দিতে প্রস্তুত ৬৯ মেডিকেল
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে দেশের ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন। এসব মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজারেরও বেশী চিকিৎসক প্রস্তুত রয়েছে বলেও জানায় সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা জানান বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব ডা. এনামুল রহমান।
তিনি বলেন, আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনে ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তারা সব ধরণের রোগীকে সেবা দেয়ার জন্য প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা কাজ করছেন। তাই জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই, করোনা ভাইরাসের পাশাপাশি যে কোনো দুর্যোগে এই ৬৯ টি মেডিকেল সরকারের পাশে থেকে জনগণকে সব ধরণের সেবা দিতে বদ্ধপরিকর।
Related News
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed