ছাতকে মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। রোববার (৫ এপ্রিল) রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আত্মীয় বাড়িতে সপরিবারে যাওয়ার পথে দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী রাবেয়া বেগম (৪৫) ও তার স্বামী সিএনজি অটোরিকশা চালক চেরাগ আলী (৫৫) মারা যান। তারা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের অনটেস্ট সিএনজি অটোরিক্সা নিজে চালিয়ে বাড়ি থেকে স্ত্রী ও কন্যা তানিয়া বেগমকে নিয়ে পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন চেরাগ আলী। পথে আলাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দেয়। মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিটি রাস্তার পাশে উল্টে গিয়ে চালকসহ তার স্ত্রী-কন্যা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাবেয়া বেগম এবং সোমবার ভোরে মারা যান স্বামী চেরাগ আলী।
জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি জব্দ করেছে। কিন্তু মাক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed