পশু-পাখির প্রতি নিষ্ঠুর আচরণ না করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোনো ধরনের নিষ্ঠুর আচরণ না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কাঁটাবনে মাছ ও পোষা প্রাণীর বাজার পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, ‘কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কি না, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কি না, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কি না- এ বিষয়গুলো সরেজমিনে দেখার জন্য মার্কেট পরিদর্শন করেছি। এখানে দোকান মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা হয়েছে।’
করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীদের যাতে পর্যাপ্ত খাবার দেয়া হয়, তাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করা হয় এবং তাদের প্রতি কোনোভাবেই যেন নিষ্ঠুর আচরণ না করা হয় সে জন্য দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা ফৌজদারি অপরাধ।’
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
এর আগে রেজাউল করিম রবিবার সন্ধ্যায় আকস্মিককভাবে কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed