লন্ডনে করোনায় সিলেটী মা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : পরিবারের ১জন থেকে করোনায় আক্রান্ত হয়েছেন মা ও ছেলে। অবশেষে মরণব্যাধি করোনায় প্রাণ গেলো ছেলের। এরপর করোনার ছোবলে ৪ এপ্রিল শনিবার মৃত্যুবরন করেন মা। মায়ের নাম বেদানা। পরিবারসহ মা-ছেলের অবস্থান যুক্তরাজ্যে। বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ভাংগী গ্রামে।
এই মৃত্যুর ঘটনায় পুরো দক্ষিণ সুরমা বাকরুদ্ধ। দেশে থাকা স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। শুধু মা-ছেলের মৃত্যুই শেষ নয়, আক্রান্ত পরিবারের প্রধান কর্তা হাসান আহমদসহ পরিবারের বাকি সদস্যরাও।
হাসান আহমদ বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে। অবস্থাও আশংকাজনক। সাথে আক্রান্ত পরিবারের স্বজনরা। যুক্তরাজ্যের লুটন এরিয়াতে বাস করেন এই পরিবার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের নিকট আত্বীয় শাহিন আহমদ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed