আমেরিকায় করোনায় সিলেটি যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রবাসের মাটিতে কেড়ে নিচ্ছে একের পর এক সিলেটীর প্রাণ। মরণব্যাধী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটার্সনের বাসিন্দা হাফিজ রুবেল আহমদ।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামে তার বাড়ি। ২৫ বছর বয়সী এই যুবক ছিলেন একজন কোরআনে হাফেজ। ৫ এপ্রিল রবিবার আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের পেটার্সনে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান।
গোলাপগঞ্জের বাসিন্দা সৈয়দ আশফাকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed