Main Menu

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে আলতা মিয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ এপ্রিল) রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মির্তিঙ্গা চা বাগানে একটি দোকানে টিভি দেখে পায়ে হেটে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা আলতা মিয়া। রাত ১০টার দিকে মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠের পাশের নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দুই পথচারী মাঠের পাশে আওয়ামী লীগ নেতা আলতাকে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

সেখান তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত আলতা মিয়া স্থানীয় রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার জানান।

এদিকে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরে করছে পুলিশ। আর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় নিহতের পরিবার।

Share





Related News

Comments are Closed