ভোলাগঞ্জে চাঁদাবাজদের হামলায় নৈশ প্রহরী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় পাথর উত্তোলনে বাঁধা দেওয়ায় চাঁদাবাজদের হামলায় মো. ধারা মিয়া (৩৮) নামে ক্রাশার মিলের এক নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বর্ণি গ্রামের ছোয়াব আলীর ছেলে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পাথর বিক্রির ১ লাখ ৮১ হাজার ৭শ টাকা, মোবাইল, মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করেন ধারা মিয়া।
হামলার শিকার নৈশ প্রহরী ধারা মিয়া ও ওয়েটিং ওয়াশিং প্লান্টের স্বত্বাধিকারী এরশাদ মিয়াসহ স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ গ্রামের আতাবুরের নির্দেশে তার লোকজন দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় দিনে ও রাতের বেলা অবৈধভাবে পাথর উত্তোলন ও চাঁদাবাজি চালিয়ে আসছে। দেশব্যাপী করোনা ঝুঁকির মধ্যেও তারা তাদের এসব অপকর্ম অব্যাহত রাখে। অবৈধ পাথর উত্তোলনের ফলে ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। আতাবুর বাহিনীর লোকজন শুক্রবার রাতে ওয়েটিং ওয়াশিং প্লান্ট সংলগ্ন ধলাই নদীর তীরে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গেলে বাধা দেন প্লান্টের নৈশ প্রহরী ধারা মিয়া।
এর প্রেক্ষিতে শনিবার সকালে আতাবুরের নির্দেশে শরিফ উদ্দিন, জামিল, সালমানসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দারা মিয়ার উপরে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন ধারা মিয়া। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেভানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান ও সিলেট উত্তর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জানি না তবে ঘটনাটি খতিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed