বিশ্বনাথে বিকাল ৫টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ
বিশ্বনাথ প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে ও সংকট মোকাবেলার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনার জন্য সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনী, সাংবাদিকদের’ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় করোনা প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজার রাখার ও বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করার এবং উপজেলার সর্বত্র থাকা ফার্মেসী ও কাঁচা বাজার ছাড়া অন্য সকল প্রকার দোকানপাট দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টায় বন্ধ করে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান নিতে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আর ওই সিদ্ধান্ত অমান্য করে নির্দিস্ট সময়ের পর কেউ দোকানপাট খোলা রাখলে বা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোন প্রকার দোকান খোলা রাখলে বা অযথা বাইরে ঘুরাফেরা করলে তাকে আইনের আওতায় এনে ‘উপজেলা প্রশাসন-সেনাবাহিনী-পুলিশ’ কর্তৃক জেল-জরিমানা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ ইকবাল, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed