সিলেটে যুবক হত্যাকারী কায়েল জেল হাজতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রায়নগরে গত ২৮ মার্চ দিনদুপুরে সিএনজি অটোরিক্সা চালক শাহীন ইসলাম (২৫) খুনের ঘটনায় আটক আসামী মো: কায়েল আহম্মেদ আফছার (২০)-কে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাও জব্দ করেছে।
এসএসপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, এসএমপি’র কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিক্সাসহ ওই আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কায়েল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মো: আকুল আলীর পুত্র। বর্তমানে সে এসএমপি’র বিমানবন্দর থানার সুবিদবাজা এলাকার বনকলাপাড়ায় বাড়ী নং-১১৯ (জব্বার মিয়ার বাড়ী)-এ বসবাস করে।
এ ঘটনায় ভিকটিম শাহীন ইসলাম (২৫) এর ছোট ভাই লাহিন আহমদ (২০) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৩, তাং-২৮/০৩/২০২০খ্রিঃ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed