কমলগঞ্জে সাংবাদিকের উদ্যোগে জীবানুনাশক স্প্রে
কমলগঞ্জ (মৌলভীবাাজর) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজার ও চা বাগান এলাকায় স্থানীয় সাংবাদিক আসহাবুর ইসলাম শাওনের উদ্যোগে স্থানীয় যুবকদের সাথে নিয়ে প্রায় দুই কি: মি: এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করেন।
মাধবপুর ইউপি চেয়ারম্যনে পুস্প কুমার কানুর সহযোগিতায় সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার ও চা বাগান এলাকার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন জায়গাকে জীবাণুমুক্ত করার জন্য সাংবাদিক আসহাবুর ইসলাম শাওনের নেতৃত্বে এলাকার যুবকদের সাথে নিয়ে ২০টি স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক পানি মাধবপুর বাজার সহ চা বাগানের অলিগলিতে স্প্রে করা হয়। এসময় তিনি নিজ কাঁধেও একটি স্প্রে মেশিন নিয়ে জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে করেন।
এ সময় উপস্থিত থেকে এ ধরণের মহতী কাজকে উৎসাহ প্রদান করেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খান, স্বাস্থ্য কর্মী রিপন শীল, মাধবপুর চা বাগানের টিলা ক্লার্ক রনজিত পাল, লক্ষিনারায়ন কৈরী, মাধবপুর চা শ্রমিক ছাত্র পরিষদের নেতা বাবুচাঁন বীন, শুভ রজক, স্বপন ভর, আকাশ নুনিয়া প্রমুখ।
এ মহতী কাজের জন্য সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর প্রতি এলাকার চা শ্রমিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed