সৌদিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম আল এখবারিয়া ও এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অপরদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি।
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্ত্বাধীন জোট। অপরদিকে, জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয়।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed