Main Menu

রাজধানীর যেসব হাসপাতালে হচ্ছে করোনা চিকিৎসা

স্বাস্থ্য ডেস্ক: চীনের মহামারী আকার ধারণ করার সময়ই বাংলাদেশে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কিছু হাসপাতাল প্রস্তুত করা হয়। স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত মোতাবেক ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে এই হাসপাতাল নির্দিষ্ট করে রাখা হয়।

এইসকল হাসপাতালগুলোতেই এখন চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৯ মার্চ থেকে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে হাসপাতালগুলোতে।

হাসপাতালগুলো হলো, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এছাড়াও প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে এক বা একাধিক সুবিধাজনক স্থানে যেমন- স্কুল, কলেজ অন্যান্য প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ১ থেকে ৩ এ উন্নীত হওয়ায় হটলাইনের সংখ্যা চারটি থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে। নম্বরগুলো হলো- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

Share





Related News

Comments are Closed