Main Menu

দিরাইয়ে খালের পানি খেয়ে ১২টি গরুর মৃত্যু!

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে খালের পানি পান করে ১২টি গরুর মৃত্যের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটিপড়া ইউনিয়নে।

জানা যায়, রবিবার (২৯ মার্চ) সকালে ভাটিপড়া ইউনিয়নের সুতারগাঁও এবং চাতল পাড় গ্রামে মাঠের খালের পানি পান করে ১২টি গরুর মৃত্যুর ঘটনা ঘটে। পরে দিরাই থানা পুলিশ দুইটি গরুকে পরীক্ষা করার জন্য নিয়ে এসেছে।

এলাকাবাসী জানান, আজ সকালে সুতারগাঁও ও চাতল পাড় গ্রামের গরু মাঠে ঘাস খেতে গেলে ঐ খালের পানি পান করলে একে একে ১২ টি গরু মারা যায়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলার প্রাণি সম্পদ অফিস ভেটেরিনারি সার্জন ডা. এফ এম বাবরা হ্যামলিন।

তিনি জানান, খালের পানি পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, পরীক্ষার পর বলা যাবে পানিতে আসলে কী ছিল।

Share





Related News

Comments are Closed