কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ দোকান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ আগুনে একটি মার্কেটের ৭ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় কোম্পানীগঞ্জের চাটিবহর বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটে একটি দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন কয়েকগুন বেড়ে যায়। এতে দ্রুত আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় স্থানীয়দের।
« করোনায় কাতারে এক বাংলাদেশির মৃত্যু (Previous News)
(Next News) বিশ্বে করোনাভাইরাসে মৃত বেড়ে ৩০,৮৭৯ »
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed