Main Menu

করোনায় কাতারে এক বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলায়।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। ২৮ মার্চ শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, কাতারে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।

Share





Related News

Comments are Closed