মক্কা, মদিনা, রিয়াদে কারফিউয়ের সময় বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল সামিট করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামিটে তিনি জি-২০ শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনা ও রিয়াদে কারফিউয়ের সময় বৃদ্ধি করেন।
এখন থেকে সেখানে বিকেল ৩টা থেকে কারফিউ বলবৎ থাকবে। এর আগের সপ্তাহে সৌদি আরবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছিল।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন মোট তিনজন। মোট আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মোট আক্রান্ত ১১০৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। তবে মৃত ব্যক্তিদের সবাই সৌদি আরবের নাগরিক কিনা তা স্পষ্ট করে বলা হয়নি।
-অনলাইন আরব নিউজ।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed