টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ইয়াবা পাচারকারী নিহত
বৈশাখী নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল নাফ নদী এলাকা বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি।
বিজিবির সূত্রমতে, নিহত তিন ব্যক্তি ইয়াবা পাচারকারী। তাদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি, দুটি দেশি বন্দুক, দুটি তাজা কার্তুজ, একটি গুলির খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বিজিবির ধারণা, তাঁরা রোহিঙ্গা হতে পারেন।
জানা যায়, শক্রিবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফে আসবে—এমন খবর পায় বিজিবি। এর সূত্র ধরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। রাত ১২টার দিকে টহল দল চার থেকে পাঁচজনকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা থেকে লাফ দিয়ে নদীর কিনারা ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল তাদের ধাওয়া করলে ইয়াবা পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বিজিবির তিন সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে চার থেকে পাঁচ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলি থামার পর বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে বিজিবি সদস্যরা ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে সাধারণ পোশাকে থাকা তিনজনের শরীরে তিনটি করে গুলির চিহ্ন দেখা গেছে। তবে তাদের অবস্থা ছিল আশঙ্কাজনক। বিজিবির আহত অপর তিন সদস্য মনজুর রহমান, খোরশেদ আলম ও মাহমুদুল হাসানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed