সিলেটে কোয়ারেন্টিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে তার শরীরে জ্বর দেখা দেয়। সঙ্গে সর্দি-কাশিও ছিল। তাই বাড়িতে না গিয়ে রাতেই তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন।
ওই শিক্ষার্থী চিকিৎসকদের জানান, গত কয়েকদিন তিনি ঢাকায় কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ঢাকায় কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটের এই শিক্ষার্থী। তার শরীরের স্যাম্পল আজ শনিবার ঢাকায় পাঠানো হতে পারে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না।
প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে দুজন কোয়ারেন্টাইনে রয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed