Main Menu

শ্রীমঙ্গলে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরেহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে শহরের ৩নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি প্রাইভেট কার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

জানা যায়, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা গাছের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

মোটরসাইকেল আরোহী দুইজন কালাপুর গ্যাস ফিল্ডে শেভরনের সহযোগী সংস্থা সিকিউরেক্স কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের একজনের নাম সেলিম (৩৬), অপরজন জালাল (৩৭)। কালাপুর গ্যাস ফিল্ড থেকে কাজ শেষে তারা বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।

জনতার সহযোগিতায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed