তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন আবু হানিফা (৩২) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামে মৃত নেকবর আলী ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর ইছুবপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইছবপুর গ্রামের আবু হানিফা (৩২) পালিত একটি গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় আবু হানিফার চাচাতো ভাই একই গ্রামের হাবিবুর রহমান তার জমির ধান হানিফার গরু খেয়ে নিয়েছে বলে জানান।
এক পর্যায়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে উত্তেজিত হয়ে আবু হানিফার মাথায় হাবিবুর রহমান লাঠি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে আবু হানিফ। পরে গুরুতর আহত অবস্থায় আত্মীয়-স্বজনরা আহত আবু হানিফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আজ শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফার মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed