হবিগঞ্জের স্থানীয় সব দৈনিক পত্রিকা সাময়িক বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভুত পরিস্থিতিতে হবিগঞ্জ থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকার প্রকাশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে আজ শুক্রবার থেকে এ জেলা শহর থেকে প্রকাশিত পত্রিকাগুলো ছাপানো হবেনা।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদপত্র দৈনিক খোয়াই-এর বার্তাকক্ষ ইনচার্জ নূরুল হক কবির এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার থেকে করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ থেকে প্রকাশিত প্রভাকর, প্রতিদিনের বাণী, খোয়াই, জনতার এক্সপ্রেস, আজকের হবিগঞ্জ, বিবিয়ানা, স্বদেশবার্তা, তরফবার্তাসহ সব দৈনিক পত্রিকার প্রকাশ স্থগিত থাকবে। তবে এসব পত্রিকার অনলাইন ভার্সন চালু থাকবে বলেও জানান তিনি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed