Main Menu

ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকীর দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের স্কলার্সহোম’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর নামাজে জানযা আজ বুধবার (২৫ মার্চ) বাদ জোহর নগরের শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে শাহী ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সাবেক সেনা কর্মকর্তা জুবায়ের সিদ্দিকীর জানাযার নামাজ শেষে বাংলাদেশ সেনা বাহিনীর একটি চৌকস দল মরদেহের প্রতি সম্মান জানিয়ে গাড বাংলাদেশ সেনা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং সেনা প্রধানের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরিবার সুত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

সিসিক মেয়রের শোক : সিলেট স্কলার্সহোমের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকীর ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ডা: শফিকুর রহমান : ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ যেন তাঁর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।

জালালাবাদ সম্পাদক : জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর। তিনি এক শোকবার্তা তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মহান আল্লাহ নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন : সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সেনা কর্মকর্তা জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি একে আব্দুল মুবিন ও সেক্রেটারী এডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

Share





Related News

Comments are Closed