রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার আঘাত হানা ওই ভূমিকম্পটির রিকটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের পর এরইমধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
কুরিল দ্বীপপুঞ্জের ভূমিকম্পের প্রভাবে ভয়াবহ সুনামির আঘাত হানার আশঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তাদের পক্ষ থেকেও পূর্ব সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্য দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের শহর সাপ্পোরো থেকে চৌদ্দশো কিলোমিটার উত্তর-পূর্বে ৫৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
তবে ওই ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানতে পারে। এর আগেও রাশিয়ায় এই মাত্রার ভূমিকম্পে কেন্দ্রস্থল থেকে বহুদূর পর্যন্ত সুনামি হয়েছিল।
এ পরিস্থিতিতে জাপান, রাশিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগরীয় মিডওয়ে দ্বীপপুঞ্জ, উত্তর মারিয়ানা ও ওয়েক আইল্যান্ডের উপকূলীয় শহরগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed