জকিগঞ্জে ৩৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে ৩৪০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার আমলশীদ বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করে। আটক যুবক সিলেটের মোগলাবাজার থানাধীন তইকামাল গ্রামের মৃত মো. আব্দুল্লার ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবককে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম।
« করোনা শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যাবে: লেভিট (Previous News)
(Next News) শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ »
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed