গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৬ জন।
মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা, চন্দ্রদিঘলীয়া ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাবিবুর রহমান। গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মোটরসাইকেলে করে গোপালগঞ্জে শহরে ফিরছিলেন হবিবুর রহমান। এ সময় বিজয়পাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই হাবিবুর নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) নামের এক যুবক নিহত ও অপর আরোহী যুবক (২৮) মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সুবর্ণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রাজধানী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed