কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার দোয়ালী গ্রামের ওবাইদুর রহমানের ছেলে ট্রাক চালক নাবিল হোসেন (৩৮) ও তার সহকারী ইব্রাহিম হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed