Main Menu

মোজাম্বিকে ট্রাক থেকে ৬৪ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মোজাম্বিকের উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে অবৈধ অভিবাসী বহনকারী একটি ট্রাক থেকে ৬৪ জনের লাশ পাওয়া গেছে। একই সাথে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধারও করা হয়েছে। এ অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে অবৈধ অভিবাসী নিয়ে যাওয়া হচ্ছিল। টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটি আটক করা হয়। ট্রাকের কার্গো কন্টেইনারে ৬৪ জনের লাশ পাওয়া গেছে। এদের সবাই অভিবাসী।

বেঁচে যাওয়া অভিবাসীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা জানান, তারা ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাচ্ছিল।

ইতোমধ্যে ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক।

Share





Related News

Comments are Closed