চীনে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা!
আন্তর্জাতিক ডেস্ক: চীনে মঙ্গলবার (২৪ মার্চ) নতুন করে আরও ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে দ্বিতীয় দফা করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশ থেকে এসেছেন। এতদিন চীনের নাগরিকরাই ছিলেন করোনার বাহক। এখন উল্টো বাইরে থেকে আসা লোকজন এ ভাইরাসের বাহক হয়ে উঠছে।
এক সপ্তাহের কাছাকাছি সময়ে উহানে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত বছরের শেষদিকে উহান থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। চীনের বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে আরও তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই উহানের বাসিন্দা। মার্চের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৪ জন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন। যা আগের দিন সোমবারের তুলনায় আক্রান্তের এ সংখ্যা দ্বিগুণ।
সম্প্রতি চীনে নতুন করে সংক্রমিতদের বেশিরভাগ বিদেশ থেকে এসেছেন। বিদেশ থেকে আগতদের নিয়ে বেইজিং কর্তৃপক্ষ খুবই উদ্বিগ্ন। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না আনতেই বিদেশ থেকে আগতদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
বাইরে থেকে যারা নতুন এসেছেন, তাদের কোয়ারেন্টাইনে রাখতে চীনের অনেক শহরে কড়া নিয়ম-কানুন জারি করা হয়েছে। বেইজিংভিত্তিক আন্তর্জাতিক সব ফ্লাইট অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের শরীরে ভাইরাস আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
দেশটির সরকারি গণমাধ্যম দ্বিতীয় দফায় সংক্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। দেশটির সরকারি গ্লোবাল টাইমস পত্রিকার খবরে সতর্কতা জারি করে বলা হয়, কোয়ারেন্টাইন প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা না থাকার অর্থ হলো দ্বিতীয় দফার সংক্রমণ অনেকটা অনিবার্য।
চীনে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা পৌঁছেছে তিন হাজার ২৭৭ জনে। করোনা ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশের উহানের জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed