বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত বেড়ে ১৮,৯০১
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০১ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ২২ হাজার ৭৩২ জন। এদের মধ্যে বর্তমানে ২ লাখ ৯৪ হাজার ৭২৯ জন চিকিৎসাধীন এবং ১৩ হাজার ৯৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৩ জনের মধ্যে ১ লাখ ৯ হাজার ১০২ জন (৮৫ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১৮ হাজার ৯০১ জন (১৫ শতাংশ) রোগী মারা গেছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। এরমধ্যে ইটালিতে মৃতের সংখ্যা ৬৮০২, চীনে ৩২৮১ জন, স্পেনে ২৯৯১, ইরানে ১৯৩৪, ফ্রান্সে ১১০০, অমেরিকায় ৭৮২, বৃটেনে ৪২২, নেদারল্যান্ডে ২৭৬, দক্ষিণ কোরিয়া ১২৬, জার্মানিতে ১৫৯ জন, সুইজারল্যান্ডে ১২২ জন, বেলজিয়াম ১২২ জন, ইন্দোনেশিয়ায় ৫৫ জন, জাপানে ৪৩, তুরষ্কে ৪৪, ব্রাজিলে ৪৬, সুইডেনে ৪০, ফিলিপাইনে ৩৫, ইরাকে ২৭, সানমারিনো ২১, কানাডা ২৬, আলজেরিয়া ১৯, অস্ট্রিয়া ২৮, গ্রীস ২০, মিশর ২০, ইকুয়েডর ২৭, পর্তুগাল ৩৩, ডেনমার্ক ৩২, মালোয়েশিয়া ১৬ সহ সর্বমোট মৃত ১৮৯০১ জন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed