Main Menu

করোনায় লন্ড‌নে আরো দুই সিলেটীর মৃত‌্যু

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ড‌নে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হয়ে দুই বাংলা‌দেশির মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪ মার্চ) তাদের মৃত্যু হয়। তারা দুজ‌নই বাংলা‌দেশি অধ‌্যু‌ষিত পূর্ব লন্ড‌নের বাসিন্দা।এ নিয়ে লন্ডনে ৫ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।

লন্ডন থেকে বাংলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরী জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছন গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী জমসেদ আলী (৮০) রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডাক্তার কামরুল ইসলামের বাবা।

অন‌্যদিকে, পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ভেজিটেবল ব্যবসায়ী বাংলাদেশি বংশোদ্ভূত খসরু মিয়া (৪৯) লন্ডন সময় মঙ্গলবার সকা‌লে একই হাসপাতালে মারা যান। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহার পাড়া গ্রামে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে। গত শুক্রবার ভোরে রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী আরেক বাংলাদেশি। তিনি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ছিলেন। তৃতীয় বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে সফররত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) ।

Share





Related News

Comments are Closed