Main Menu

পশ্চিমবঙ্গে ৩১ মার্চ পর্যন্ত লক ডাউনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রুখতে পুরো পশ্চিমবঙ্গ লক ডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজ্যটির সব মানুষকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য লক ডাউনের ঘোষণা অবশ্য এর আগেই দিয়েছিলেন মমতা। প্রাথমিকভাবে ২৭ মার্চ পর্যন্ত আংশিক লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। আজ লক ডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করার কথা বলেছেন তিনি।

মমতার বরাতে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ‘পরিস্থিতি বিবেচনায় আজ বিকেল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লক ডাউন জারি করা হচ্ছে। গ্রাম, শহর সর্বত্র লক ডাউন থাকবে। একটু কষ্ট করতে হবে, দুর্ভোগ হবে।’

লক ডাউনের সময়টাতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বিবেচনায় বেশ কিছু ব্যবস্থার কথা আগেই ঘোষণা করেছেন মমতা। রাজ্যে প্রায় আট কোটি মানুষকে রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Share





Related News

Comments are Closed