Main Menu

সাধারণ ছুটিতে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ঘোষিত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে কিছু কিছু প্রতিষ্ঠান ছাড়া বাকি সব বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণের সুবিধার্থে সাধারণ ছুটির সময় খাবার দোকান, ওষুধ, কাঁচাবাজার, হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় গণপরিবহন সীমিত আকারে চলাচল করবে। বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ‌্যিক ব‌্যাংকগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed