বিশ্বম্ভরপুরে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে হাওরপারের ধানক্ষেতে মিলল নিখোঁজ হওয়া গৃহবধূর অর্ধগলিত লাশ।
সেমাবার সকাল ৮টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন হাওরের ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ঊদ্ধার করে।
নিহত ললিতা বেগম (২৮) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।
গত ১৯ মার্চ রাত ১১টায় ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ফেরার সময় নিখোজ হন।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ সামছুল আলম বাদি হয়ে নিখোঁজের একদিন পর ২০ মার্চ একই গ্রামের সবুজ মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে। আটককৃতরা হলেন একই গ্রামের মোঃ সবুজ মিয়া, তার সহোদর মুক্তার মিয়া, সহোদর নবী হোসেন, পিতা মুসলিম উদ্দিন ও পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মুাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed