ঘরে বসেও আক্রান্ত হতে পারেন করোনায়!
বৈশাখী নিউজ ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসের কারণে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। তবে ঘরবন্দী থেকেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। ভারতের ফরিদাবাদের সর্বোদয়া হাসপাতালের আইসিউ পরিচালক শেফা পাওয়ার কিছু কৌশলের কথা বলেছেন যা অবলম্বন করলে করোনা থেকে দূরে থাকা সম্ভব। যেমন:
১. অতি জরুরি না হলে পরিবারের কাউকে বাইরে যেতে নিরুৎসাহিত করুন।
২. গৃহপরিচারিকা বা বাইরে থেকে যারা ঘরে আসছেন তাদের বিষয়ে সাবধান হতে হবে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৩. প্রতিদিন ঘরে আনা তরল দুধের প্যাকেটকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবেন।
৪. বাইরে থেকে যেসব দ্রব্যসামগী আনা হচ্ছে তা পঁচে যাওয়ার সম্ভাবনা না থাকলে তা ঘরের এক কোণে রেখে দিন। ১২-২৪ ঘণ্টা পর সেখানে ভাইরাস থেকে থাকলে নিজে থেকেই মারা যাবে।
৫.বাইরে থেকে ঘরে আসলে কোনো কিছু স্পর্শ করার আগেই গায়ের কাপড়-চোপড় পরিষ্কার করে নিন। গোসল করুন, চুল পরিষ্কার করুন।
ভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তাই এ কয়দিন সাবধান থাকা বেশি জরুরি। সৌজন্যে: বিডি প্রতিদিন
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed