করোনা: শ্রীমঙ্গলে যানবাহনে জীবাণুনাশক স্প্রে
শ্রীমঙ্গল প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের সম্মুখে ও রাজমহল মিষ্টির দোকান চত্বরে আগত বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক, পরিদর্শক ( তদন্ত) সোহেল রানা ও ওসি অপারেশন নয়ন কারকুন এর উপস্থিতিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে জীবাণুনাশক যন্ত্র বহন করে যানবাহনে স্প্রে করতে দেখা যায়।
এসময় বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ ২ শতাধিক গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেক জানান, করোনাভাইরাস মোকাবেলায় শহরশুখী সব যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। যতদিন প্রয়োজন হবে এ কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান।
তিনি বলেন, কোন সামাজিক সংগঠন চাইলে তাদের জীবাণুনাশক উপকরণ দিয়ে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed