Main Menu

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন যুক্তরাজ্য প্রবাসী এক নারী মারা গেছেন। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

তিনি জানান জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্ট নিয়ে গত ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র টিম সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তার বয়স পঞ্চাশের উপরে।

যুক্তরাজ্য ফেরত ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গেছে।

সিলেটে করোনাভাইরাস সন্দেহভাজন নারীর মৃত্যুর পর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এছাড়া শনিবার নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

এদিকে সিলেটে ২১ মার্চ শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৪৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪জনকে শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এরমধ্যে রোববার ভোররাতে একজন মারা গেলেন।

Share





Related News

Comments are Closed