খাল থেকে অজ্ঞাত, ট্রেনে কাটা তরুণীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে একই দিনে দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খাল থেকে অজ্ঞাত ও ট্রেনে কাটা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার মুড়াকরি তিস্তারপুল এলাকার নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে লাখাই থানা পুলিশ। তবে পুলিশ এখনও মরদেহের পরিচয় জানতে পারেনি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান- শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
তিনি বলেন- ‘এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’
এদিকে ঢাকা-সিলেট রেল পথের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ট্রেনে কাটা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওলিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
নিহত তরুণী উপজেলার সুরাবই গ্রামের আব্দুল মতিনের মেয়ে সীমা আক্তার (২৪)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্স মো. শফিকুর রহমান জানান- শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের নিচে সে কাটা পড়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed