জকিগঞ্জে ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়নের আমলশীদ এলাকা থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৭টায় সুলতানপুর ইউনিয়নের আমলশীদ এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মীর আব্দুন নাসেরের নেতৃত্বে আমলশীদ এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামার সংকেত দিলে পুলিশের সংকেত অমান্য করে সিলেটের দিকে পালিয়ে যেতে থাকে। জকিগঞ্জ থানা পুলিশের একটি দল প্রাইভেট কারকে ধাওয়া দিলে মাদক ব্যবসায়ীরা কারটি ফেলে পালিয়ে যায়। পরবর্তী প্রাইভেট কারটি তল্লাশি করে পুলিশ ৪টি চটের বস্তায় এক হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
পলাতক আসামীদের গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান সিলেট জেলার পুলিশ সুপার।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed